২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৮
শিরোনাম:

২৮টি ফানুস উড়িয়ে কেক কাটলেন মাহি (ভিডিও)

ঢাকাই সিনেমার অগ্নিকন্যা’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ। জীবনের ২৮ বছরে পা রাখলেন এই চিত্রনায়িকা। আর তাই জন্মদিনের শুরুতেই রাত ১২টার পর বয়সের সঙ্গে মিলিয়ে ২৮টি ফানুস উড়িয়ে জন্মদিনের কেক কাটেন মাহি। সঙ্গে ছিলেন তার স্বামী কামরুজ্জামান সরকার রাকিবও।

Thank you for reading this post, don't forget to subscribe!

জন্মদিনের আয়োজনটি ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে শেয়ার করেন মাহি। এসময় স্বামীর কাছ থেকে উপহার পেয়েছেন একগুচ্ছ কচুরিপানা ফুলও। পাশাপাশি আয়োজনের খুঁটিনাটি বিষয়ও তুলে ধরেন এ অভিনেত্রী। পুরো আয়োজনটি করেন তার স্বামী রাকিব।

মাহি-রাকিব ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক অতিথি। সবার উপস্থিতিতে কেক কেটেছেন এবং প্রিয়জনদের সেই কেক খাইয়ে দিয়েছেন।

১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মাহিয়া মাহি। তার পরিবারিক নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা মধ্য দিয়ে রূপালি পর্দায় নাম লেখান মাহি। এরপর একে একে অভিনয় করেছেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, রজান্নাত’সহ বেশ কিছু সিনেমায়।

Loading