৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
শিরোনাম:

টসে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে লিটন ও শরিফুল

টি-টোয়েন্টি ক্রিকেটে পথচলা শুরুর ১৫ বছরে এসেও ইংল্যান্ডের সাক্ষাৎ পায়নি বাংলাদেশ। অবশেষে বিশ্বকাপে আজ এই সংস্করণে প্রথম ইংলিশদের মুখোমুখি হলো টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিকালে টসে জিতে ইংলিশদের বিরুদ্ধে ব্যাটিং নেয় বাংলাদেশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এবার ফেভারিট হিসাবে মাঠে নামে ইংল্যান্ড। অনেকদিন ধরেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের মুকুট নিজেদের মাথায় দিয়ে রেখেছেন মরগান-মালানরা। চলমান আসরের প্রথম ম্যাচে রাজার মতোই জিতলেন তারা। আগ্রাসী হয়ে খেলে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুঁড়িয়ে দিলেন ইংলিশরা। ৬ উইকেটের দাপুটে জয়ে ফুরফুরে মেজাজে আছে মরগানবাহিনী।

 

Loading