৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫০
শিরোনাম:

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দুর্বিষহ অবস্থায় রয়েছে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মনোনয়ন না পেলেই একে-অপরকে রাজাকার বা রাজকারপুত্র বানাতে ব্যস্ত সবাই। তারপরও কিছু সত্য ঘটনা রয়েছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী কারো কারোর মনোননয় পাওয়ার বিষয়টিও স্বীকার করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা আবারো আগুন সন্ত্রাসের পরিকল্পনা করছে। এই চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি।’

বক্তব্যে দেশের উন্নয়নের চিত্রও তুলে ধরেন ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু, মেট্রোরেল, বিআরটি ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের মধ্য দিয়ে আগামী বছর জাতিকে চারটি মেগা প্রকল্প উপহার দেয়া হবে।

 

Loading