২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩০
শিরোনাম:

গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় শ্যামলী গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে দুপুর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে পুলিশ তাদের সরাতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এতে এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

এ সময় শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকল ছুড়তে থাকে। তারা অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে। এতে এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।

বিস্তারিত আসছে…

https://www.youtube.com/watch?v=K-y-PEtZHy4

Loading