বাংলাদেশ ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে জন্মদিনের প্রথম প্রহরে হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ এর পক্ষ থেকে ছিন্নমূল, অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগ। জন্মদিনের প্রথম প্রহরেই সাধারণ মানুষ, পথশিশু এবং ছিন্নমূল মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
Thank you for reading this post, don't forget to subscribe!এ সময় হারুন অর রশিদ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সুস্থ ধারার রাজনীতির জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ তার হারানো গৌরব ফিরে পাবে। হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ সাহিত্য বিষয়ক সম্পাদক এস এম রিয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দীন ও মোঃ হাবিবুর রহমান হাবিব সহ আরো অনেকে।
![]()