২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৫
শিরোনাম:

বুড়িগঙ্গায় নৌকাডুবিতে মা-মেয়ের মৃত্যু, মা-ছেলে নিখোঁজ

ঢাকা: কামরাঙ্গীরচর হুজুরপাড়া ফ্যান ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় রেখা বেগম (২৯) ও তার মেয়ে সানজিদার (৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।এখনও নিখোঁজ আছেন মা শীতল (২৭) ও তার ছেলে শফিকুল (৭)।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বুড়িগঙ্গায় ১১ যাত্রী নিয়ে ডুবে যায় ডিঙ্গি নৌকাটি। সাতজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পানির নিচ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

শীতল (২৭) ও তার ছেলে শফিকুলের (৭) সন্ধানে ডুবুরিরা কাজ করছে।

Loading