৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

বিরাট-আনুশকার ৯ মাসের মেয়েকে ধর্ষণের হুমকি!

ভিরাট-আনুশকা৯ মাস বয়সী কন্যা সন্তানের সঙ্গে আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি টুইটার সাম্প্রদায়িক আক্রমণের মোহাম্মদ শামির পাশে দাঁড়ানোর জেরে বিরাটকে এমন হুমকি দেওয়া হয়েছে

Thank you for reading this post, don't forget to subscribe!

টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয়ের পর সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। তবে বিরাট কোহলি দাঁড়িয়েছিলেন সতীর্থের পাশেই। এ কারণে ভারতীয় অধিনায়ক এবং আনুশকা শর্মার নয় মাস বয়সী মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ কথা জানা যায়।

গত ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে পরাজিত হয় ভারত। পরাজয়ের পরে অনলাইনে কঠোর সমালোচনার মুখে পড়েন শামি। অনেকের মতেই নিজের ধর্মের কারণেই এমন সমালোচনার শিকার হতে হয় সেই ম্যাচে ৩.৫ ওভার বল করে ৪৩ রান খরচ করা শামিকে। সেই ম্যাচের একসপ্তাহ পর শামিকে সমর্থন জানান কোহলি।

কিন্তু এটিই যেন কাল হয়ে এলো ভারতীয় অধিনায়কের জন্য। অনেকেই শামির প্রতি কোহলির সমর্থনকে ভালোভাবে নেননি। তারই ফলশ্রুতিতে বিরাট-আনুশকা দম্পতি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হন। রেহাই পায়নি তাদের ৯ মাস বয়সী শিশু কন্যাও। কোহলির ওপর জমা হওয়ায় আক্রোশ মেটাতে বিরাট-আনুশকার শিশু কন্যাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

তবে কে বা কারা ধর্ষণের হুমকি দিয়েছে সে বিষয়ে এখনও কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তানের বিপক্ষে হারের পর ভারতীয় ক্রিকেট দলের বোলার শামির সমালোচকদের “মেরুদণ্ডহীন” হিসেবে উল্লেখ করে তাদের উদ্দেশ্যে কোহলি বলেন, “অনেক মেরুদণ্ডহীন মানুষ রয়েছে যারা খেলতেও পারে না। আমরা যারা খেলি তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও এরা প্রচুর কথা বলে, অথচ ব্যক্তির সামনে কিছু বলার কোনো ক্ষমতা তাদের নেই।”

কোহলি বলেন, “একজন মানুষের পক্ষে কাউকে তার ধর্ম নিয়ে আক্রমণ করা সবচেয়ে নিন্দনীয় কাজ। আমরা মাঠে কতটা পরিশ্রম করেছি তা বোঝার ক্ষমতা তাদের নেই। গত কয়েক বছরে শামির মতো একজন খেলোয়াড় যে ভারতকে অসংখ্য ম্যাচ জিতিয়েছে সে সম্পর্কেও বোঝার ক্ষমতা তাদের নেই।”

Loading