৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৬
শিরোনাম:

নাশকতার মামলায় রিজভী-এ্যানীসহ ৬৪ জনের অব্যাহতি চেয়েছে পুলিশ

রাজধানীর মগবাজার এলাকায় নাশকতার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের হওয়া মামলা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৬৪ জনকে অব্যাহতির আবেদন করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। চ্যানেল২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২ নভেম্বর) আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী এ চার্জশিট দাখিল করেন।

জিআরও মনির উদ্দিন বলেন, ৪৩ জনকে অভিযুক্ত করে এবং ৬৪ জনকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা।

মামলাটির অভিযোগে বলা হয়েছিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন শেষে বিএনপি। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে মগবাজার এলাকায় আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হয়। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়। ইত্তেফাক

নিখোঁজ সাবমেরিনটি নিয়ে যে তথ্য দিলো ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী ≣ অমি রহমান পিয়াল: তাদের পারুল বোনটির জন্য সাত ভাই চম্পারা যে শত শত, হাজার হাজার, লাখ লাখ হয়ে যায় ≣ [১] টিভিতে বক্তব্য দেয়ায় রায়হান কবীরকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ

Loading