২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০১
শিরোনাম:

এত দুর্ভোগ মানুষ কেমন করে সইবে: হারুন

জাতীয়তাবাদী দল (বিএনপি) যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেছেন, ` আমার জানামতে এই প্রথম কোন সরকারের আমলে একলাফে জ্বালানির দাম ১৫ টাকা বেড়ে গেছে। অর্থাৎ ৬৫ টাকার তেল এখন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। একেতো আমরা নিত্য প্রয়োজনীয় সব পণ্য চড়া দামে কিনছি। এখন ডিজেলের দাম বেড়েছে। এত দুর্ভোগ মানুষ কেমন করে সইবে।‘

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কোর্ট চত্তরে চাঁপাইনবাবগঞ্জ অধিকার রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, ‘মানুষ করোনার প্রকোপ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। দেড় বছর যাবৎ অনেক মানুষ কর্মহীন ও বেকার অবস্থায় ছিল। মানুষের আয় রোজগার নেই। এ অবস্থার মধ্যেই দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। সাধারণ মানুষ যাবে কোথায়? কী ভাবে সাধারণ মানুষ জীবন যাপন করবে? সরকার এখন সম্পূর্ণ ব্যর্থ।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা তাসেম আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আ. বারেক, ১৫ নম্বর ওয়ার্য়ের কাউন্সিলর মাসুদুল হক নিখিল প্রমুখ।

Loading