২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৩
শিরোনাম:

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও ধর্মঘট পরিস্থিতি প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন: ওবায়দুল কাদের

শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কাল বিটিআরসির সঙ্গে ভাড়া নির্ধারণী বৈঠক, নেওয়া হবে ইতিবাচক সিদ্ধান্ত।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে সরকারের অনিচ্ছা স্বত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। তবে এক্ষেত্রে শেখ হাসিনা সরকার সবসময়ই জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে।

মন্ত্রী বলেন, মূল্য সমন্বয়ের এই অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসহ সকলকে সতর্ক থাকতে হবে।

 

Loading