৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩১
শিরোনাম:

পরিকল্পিতভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে সরকার: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (৬ নভেম্বর) দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন।। যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরও বলেন,তারা পরিকল্পনা করেছে যে বাংলাদেশকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে। একটা নতজানু রাষ্ট্রে পরিণত করবে। অন্যের ওপর নির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করবে। সেই কাজ তারা করছে।

তিনি বলেন, সরকার আরোপিত ইস্যু তৈরি করছে জনগনের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার জন্য। নিজেরা পূজামণ্ডপ ভেঙ্গেছে, আর মামলা দিচ্ছে বিএনপি নেতা কর্মীদের নামে। সরকার পতনের কোনো বিকল্প নেই। এসময় জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।

Loading