৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২১
শিরোনাম:

ফাইজারের আড়াই লাখ কোভিড পিল ‘প্যাক্সলোভিড’ বিক্রি, মৃত্যু ঝুঁকি কমায় ৯০ শতাংশ

ফাইজারের দাবি তাদের কোভিড প্রতিরোধক এই পিল গুরুতর রোগের উচ্চঝুঁকিতে থাকা লোকদের মধ্যে রোগের লক্ষণ দেখানোর পরই ব্যবহার করতে হবে। পাঁচদিন দু’বেলা করে তিনটি পিল খেতে হবে। ডেইলি মেইল

Thank you for reading this post, don't forget to subscribe!

ট্রায়ালের প্রাথমিক ফলাফলগুলো এতইটাই ইতিবাচক যে দ্রুতই তা শেষ করেছে ফাইজার।ব্রিটেন আড়াই লাখ পিল ছাড়াও এমএসডি-এর মলনুপিরাভির পিলের আরও ৪ লাখ ৮০ হাজার কোর্স অর্ডার দিয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী জাভিদ বলেন, অনুমোদিত হলে, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ‘প্যাক্সলোভিড’ আরেক উল্লেখযোগ্য অস্ত্র হতে পারবে।

ফাইজার জানিয়েছে, মার্কিন ওষুধ নিয়ন্ত্রক এফডিএ-তে তাদের পিলের ট্রায়াল রিপোর্ট জমা দেওয়া হচ্ছে।ওষুধটি ১০ জনের ৯ জনকে হাসপাতালে ভর্তি থেকে রক্ষা করতে পারে।

Loading