২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৫
শিরোনাম:

পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক শুরু

রোববার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়।পরিবহন মালিক-শ্রমিক ও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করছেন সরকারের নীতিনির্ধারকরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৈঠকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এতে অংশ নিয়েছেন পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

জ্বালানি তেলে প্রতিদিনের ২০ কোটি টাকার লোকসান পোষাতে সরকার প্রতি লিটারে ১৫ টাকা করে মূল্য বৃদ্ধি করেছে। এই প্রেক্ষাপটে পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘট ডেকেছেন। এতে অচল দেশের পরিবহন ব্যবস্থা। সাধারণ মানুষের ভোগান্তি চরমে।

Loading