২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৩
শিরোনাম:

অবশেষে বাস ধর্মঘট প্রত্যাহার করলো বাস মালিক সমিতি

রোববার (৭ নভেম্বর) বৈঠকে নতুন প্রস্তাবে বলা হয়েছে, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ২ টাকা করার প্রস্তাব হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা বাড়বে। ভাড়া বৃদ্ধির এ হার ৪০.৮৫ শতাংশ। ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, প্রস্তাব হয়েছে ২ টাকা ৪০ পয়সা করার। এতে ৭০ পয়সা ভাড়া বাড়বে। বাড়তি ভাড়ার এ শতকরা হার ৪১ দশমিক ১৮ শতাংশ। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এতে ভাড়া বাড়ে কিলোমিটারপ্রতি ৮০ পয়সা। ভাড়া বৃদ্ধির এ হার ৫০ শতাংশ।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল দেশের পরিবহন ব্যবস্থা। সাধারণ মানুষের ভোগান্তি চরমে। এই অচলাবস্থা কাটাতে ধর্মঘটের তৃতীয় দিনে পরিবহন মালিক-শ্রমিকদের দাবি অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণের জন্য বৈঠক শুরু হয়েছে। রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়।

 

Loading