৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪১
শিরোনাম:

প্রশ্নফাঁসের অভিযোগে পাঁচ ব্যাংকের পরীক্ষা বাতিলের দাবি

বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠায় পরীক্ষা বা‌তি‌লের দা‌বি ক‌রে‌ছেন সাধারণ পরীক্ষার্থীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (৭ নভেম্বর) পরীক্ষা বাতিলের দাবি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজ‌লে ক‌বি‌রের কা‌ছে স্মারকলি‌পি দি‌য়ে‌ছেন পরীক্ষার্থীরা।

স্মারকলি‌পিতে পরীক্ষার্থীরা জা‌নি‌য়েছেন, শনিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৫ ব্যাংকের সম্মিলিত পরীক্ষা সবচেয়ে ভয়াবহ অনিয়ম ও ব্যবস্থাপনার মধ্য দিয়ে হয়েছে। পরীক্ষার প্রশ্নের উত্তর পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়।

এছাড়া বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার সময় শেষ হওয়ার পরেও পরীক্ষা দিতে দেওয়া হয়েছে। পরীক্ষায় পর্যবেক্ষক কম থাকাসহ কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছাতে বিলম্বসহ নানা অব্যবস্থাপনা ও চরম অনিয়ম ছিল বলে স্মারকলিপিতে উল্লেখ করেন শিক্ষার্থীরা।

এতে পরীক্ষা বাতিলসহ দ্রুত ওই পদে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

আরও পড়ুন: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, বেতন ১,৬৯,৭৬০

এ বিষ‌য়ে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে বলেন, এক‌টি পক্ষ শুরু থেকেই পরীক্ষা বাতিলের দাবি করছে। প্রথমে তারা বলেছিল করোনার কারণে প্রস্তুতি কম, তাই পরীক্ষা পিছিয়ে দিতে। পরে বলা হলো, পরিবহন ধর্মঘটের কারণে পরীক্ষা দিতে পারবেন না। প‌রীক্ষায় উপস্থিতি ৫০ শতাংশের বেশি ছিল। এখন প্রশ্নপত্র ফাঁসের একটা অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি আমরাও শুনেছি। ৪৬টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। আমরা বিষয়টি দেখব। যদি প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায় বা সংশ্লিষ্ট কেউ যদি জড়িত থাকে তাহলে আমরা ব্যবস্থা নেব।

এর আগে, গতকাল শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক হাজার ৫১১টি পদের বিপরীতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন এক লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী। পরীক্ষার্থীদের দাবি, পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া যায়।

Loading