৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড, বিদায় নিলো ভারত

কে খেলবে বিশ্বকাপের সেমিফাইনালে? নিউজিল্যান্ড না ভারত। বিশ্বজুড়ে এই প্রশ্নের জবাবটা খুব সহজেই দিলো নিউজিল্যান্ড। তারা ৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছালো। ভারত আজ নামিবিয়ার বিরুদ্ধে জিতলে তাদের পয়েন্ট হবে ৬। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর এই প্রথম সেমিফাইনালের আগে বিদায় নিলো ভারত।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিন টসে জিতে ব্যাটিং করে আফগানিস্তান জাদরানের ৭৩ রানে ভর করে ৮ উইকেটে সংগ্রহ করে ১২৪। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় কিউরা। কেনো উইলিয়ামসন ৪০ ও ডেভিন ৩৬ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাচসেরা বোল্ট ৩ ও টিম সাউদি ২ উইকেট তুলে নেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

Loading