সামাজিক সচেতনতাসহ বিভিন্ন বিষয়ভিত্তিক গান গেয়ে প্রশংসা কুড়িয়ে আসছেন গলি বয়’খ্যাত রানা মৃধা ও তবীব মাহমুদ। এবার তাদের কণ্ঠে উঠে এলো- টাকার জন্য করতে না পারা নানান বিষয়গুলো।
Thank you for reading this post, don't forget to subscribe!নতুন এই গানের শিরোনাম ‘শুধু টাকার জন্য’। এর কথা ও সুর করেছেন তবীব মাহমুদ। সংগীত করেছেন শুভ্র রানা। গত শনিবার সন্ধ্যায় গানটি প্রকাশ হয়েছে তবীবের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি পৃষ্ঠপোষকতা করেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।
গানটি নিয়ে তবীব মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে টাকার জন্য আমাদের অনেক কিছু হারাতে হয়। কখনো আমরা স্বপ্ন হারাই, কখনো নিজেই আবার কখনো ইচ্ছা হারাই, হারাই শক্তি। টাকার কারণে অনেক সময়ই আমাদের জীবনটা নষ্ট হয়ে যায়। মূলত এই বিষয়ই গানে তুলে ধরা হয়েছে।’
![]()