করোনা মহামারির কারণে গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এবছর বিকল্প পদ্ধতিতে পিএসসি পরীক্ষার আয়োজনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছরও পিএসসি পরীক্ষার আয়োজন সম্ভব নয় জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ২৬ অক্টোবরের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন আমাদের অর্থনীতিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্যান্য শ্রেণির মতোই প্রাতিষ্ঠানিক মূল্যায়নের উপর ভিত্তি করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।
সনদায়নের বিষয়ে তিনি বলেন, পরবর্তী শ্রেণিতে ভর্তির জন্য স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। তবে শিক্ষা বোর্ড থেকে এবার সনাদায়নের ব্যবস্থা থাকছে না।
এর আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সঙ্গে পিএসসি পরীক্ষায় গুরুত্বারোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সকল শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে এক বা দুদিন স্বশরীরে ক্লাস পরিচালনা করা হলেও এসএসসি শিক্ষার্থীদের মতোই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদরে নিয়মিত ক্লাস পরিচালনা করা হয়েছে।
![]()