২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৫
শিরোনাম:

স্কুল-কলেজের সামনে পান-সিগারেটের দোকান নয়: সংসদীয় কমিটি

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- স্কুল-কলেজের সামনে কেউ যেন পান-সিগারেটের দোকান বসাতে না পারে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলেছে এই মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

Thank you for reading this post, don't forget to subscribe!

শিক্ষার্থীদের তামাক থেকে দূরে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি মো. শামসুল হক টুকু।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং বেগম রুমানা আলী অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ পুলিশ এর সার্বিক কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন এবং আলোচনা করা হয়।

সংসদীয় কমিটি পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করেছে, সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা কারাগারকে ডোপ টেস্টের আওতায় আনার জন্যও কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।

বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। সংসদীয় কমিটি পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করেছে বলে সভা সূত্রে জানা গেছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষাসেবা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক ও দুই বিভাগের অধীনস্থ সংস্থাগুলোর প্রধান ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading