বিশেষ পরীক্ষার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।
Thank you for reading this post, don't forget to subscribe!নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৫-১৬ সেশনে ফেল করা শিক্ষার্থীরা বিশেষ পরীক্ষা নেওয়ার জন্য অবরোধ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় তাদের গণহারে ফেল করানো হয়েছে৷ তারা যাতে চাকরির বাজারে প্রবেশ করতে পারেন সেজন্য ফেল করা বিষয়ে দ্রুত বিশেষ পরীক্ষা দিতে চান তারা।
![]()