২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২০
শিরোনাম:

পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ

মঙ্গলবার দুপুর ১২টায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা । এতে করে শাহবাগ থেকে পল্টন, সায়েন্সল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল আধা ঘণ্টার মতো বন্ধ ছিলো। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরে পুলিশের অনুরোধে দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানায়, দেশে আজ তেলের রাজনীতি চলছে। এই তেল দিয়ে সাধারণ জনগণ ছাড়া সবাই লাভবান হচ্ছে। এই তেলের দাম বৃদ্ধির প্রভাব দেশের সব কিছুর ওপর পড়ছে। দাম না কমলে আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবো।

কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি), বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও পাহাড়ি ছাত্র পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী।

Loading