৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৯
শিরোনাম:

প্যান্টের পকেটে বিস্ফোরিত হলো ওয়ানপ্লাসের ফোন

আবারো বিস্ফোরিত হলো ওয়ানপ্লাসের নর্ড-২ সিরিজের মোবাইল। এবার প্যান্টের পকেটে থাকাকালীনই হঠাৎ শব্দ করে ফেটে যায় বলে অভিযোগ করেছেন ভারতের সুহিত শর্মা নামের এক যুবক। গ্যাজেট ডটকম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিস্ফোরণে ওই ব্যক্তির পা গুরুতরভাবে পুড়ে গেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এছাড়া বিস্ফোরণের সময় ডিভাইসটির মধ্যে পোর্টেবল ব্যাটারি সংযুক্ত ছিল কিনা তাও জানা যায়নি। ওয়ানপ্লাস এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

গ্যাজেট ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ওয়ানপ্লাসের নর্ড-২ বাজারে নিয়ে আসার প্রথম পাঁচ দিনের মাথায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে সময় এক নারীর ব্যাগের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এ মাসের ৩ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিস্ফোরিত হওয়া ওয়ানপ্লাসের একটি ছবি টুইট করেন সুহিত। ক্যাপশনে লেখেন, ব্যবহারকারীদের সঙ্গে এভাবে খেলা করা বন্ধ করুন। এর ফল আপনাদেরও ভোগ করতে হবে। ভাবতেও পারিনি ওয়ানপ্লাসের ফোন কিনে এই হাল হবে।

ওয়ানপ্লাসের নর্ড-২ সিরিজের মোবাইল বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চীনের প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ওই ব্যবহারকারী সঙ্গে যা হয়েছে তা খুবই দুঃখজনক। আমাদের কাছে ক্রেতারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত বিষয়টি সমাধান করা হবে।

Loading