৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৮
শিরোনাম:

রেইনট্রি মামলার বিচারকের ‘পাওয়ার সিজ’ করতে চিঠি দেবো, বললেন আইনমন্ত্রী

৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেয়ার জন্য ঢাকার বিচারিক আদালতের এক বিচারকের পর্যবেক্ষণ সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেছেন, ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে চিঠি পাঠানো হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে শনিবার জ্যৈষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের স্মরণসভায় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, রাজধানীর বনানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালের ৬ মে দায়ের করা মামলায় ৫ আসামির সবাইকেই খালাস দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন্নাহার। মাননীয় বিচারক মনে করেন মামলাটি দুর্বল, প্রমাণের ঘাটতি রয়েছে এবং গুরুত্বপূর্ণ সাক্ষীর অভাব ছিলো। সম্পাদনা: খালিদ আহমেদ।

 

Loading