৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৩
শিরোনাম:

এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ: শামীম ওসমান

এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। সব স্থানে আওয়ামী লীগ ও সরকারি দল। সব সেক্টর আওয়ামী লীগ হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় আমরা বোধহয় বিএনপি-জামায়াত করি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবে সদর, বন্দর ও সোনারগাঁয়ের নির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এমপি শামীম ওসমান বলেন, ‘সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে। নির্বাচনের আগে আমি দেশের বাইরে ছিলাম। আমি নির্বাচনে কোনো হস্তক্ষেপও করিনি। আমরা তো হাইব্রিড রাজনীতিবিদ না। তাই আমরা মাটির গন্ধ বুঝতে পারি। যখন দেশে আসলাম তখন জানতে পারলাম যে আমার ও বন্দর এলাকায় নির্বাচনী এলাকাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তারা চেয়েছিল কোনো লাশ ফেলে বিশৃঙ্খলা করবে। এটা চেয়েছিল তৃতীয় কোনো পক্ষ। সেটা প্রতিহত করা হয়েছে। আমি খুশি যে, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জের ছাত্রলীগ অনেক সভ্য। তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন কেউ তুলতে পারেন না। কোনো ভুল বোঝাবুঝি হোক যেভাবেই হোক সেখানে আওয়ামী লীগের সভাপতি কামালের (এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগ) সামনে একটি ঘটনা সাজানো হয়। আমি সেখানে গিয়ে র‌্যাবের কর্মকর্তার সঙ্গে কথা বলার পর অফিসাররাও বুঝেছে এটা সাজানো। সেখানে কিছু অনিবন্ধিত পত্রিকার গাড়িও দেখেছি। সবকিছু ছিল ফিটফাট। সেখানে ভুল বোঝাবুঝির কারণে ছাত্রলীগ সভাপতির পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। যেখানে যা জানানোর প্রয়োজন সেখানে আমরা জানাবো।’

Loading