সোমবার (১৫ নভেম্বর) বেলা পৌঁনে দুইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ অধিবেশনের এক সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। যমুনা টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইউনেস্কো পুরস্কার দেশের জন্য গর্বের। এক দশকে দেশ অনেক এগিয়ে নিয়েছে আওয়ামী লীগ। বিদেশে গিয়ে এখন আর কথা শুনতে হয় না।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমাদের যে সাফল্য আমরা তার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। জলবায়ু সম্মেলনে গিয়ে আমি এটাও বলে এসেছি, আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরিতে যে বাধা আছে, সেগুলো আপনাদের সরিয়ে দিতে হবে। এটা উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য।
বঙ্গবন্ধু হত্যা পরবর্তী ঘটনা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৭৫ এর পর আমরা কী দেখেছি? ১৯টা ক্যু হয়েছে। হাজার সেনাবাহিনীর অফিসার ও সৈনিক, বিমান বাহিনীর অফিসার ও সৈনিক এবং সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, কারাগারে ফেলে রাখা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে। গুলি-অস্ত্র, দুর্নীতি এটাই ছিল জননীতি। এর বাইরে একটা দেশকে যে উন্নত করা যায় সেদিকে কোনও আন্তরিকতাই আমরা দেখিনি। আমি বাংলাদেশে আসার পর কী দেখেছি— বিজ্ঞান পড়েই না মানুষ, বিজ্ঞানের প্রতি কোনও আগ্রহ নেই, গবেষণাতো ছিলই না। কোনও বিশেষ বরাদ্দও ছিল না। বাংলা ট্রিবিউন
![]()