২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০২
শিরোনাম:

বস্তিতে টিকাদান শুরু কাল

বস্তি এলাকায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর কড়াইল বস্তিবাসীদের টিকা দেওয়ার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সবাইকে টিকার আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিতে তিন লাখের মতো মানুষ রয়েছেন। তাদেরকে টিকা দেওয়া হবে কাল। পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেওয়া হবে বলেও জানান তিনি।

 

Loading