২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৭
শিরোনাম:

বিএনপির গলায় রশি পরিয়ে দিয়েছে সরকার: নূরল হক নূর

গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেন, ‘বিএনপিকে তো সরকার নানাভাবে নাজেহাল করে রেখেছে। সরকার তাদের নানাভাবে চাপে রাখছে এবং গলায় রশি পরিয়ে দিয়েছে। কিন্তু আমাদের এখনও কোনো চাপে ফেলতে পারেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে হামলার বিষয়ে বৃহস্পতিবার ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।নূরুল হক নূর বলেন, সরকার দেখছে যে সবাই মোটামোটি তাদের নিয়ন্ত্রণে থাকলেও আমরা নিয়ন্ত্রণের বাইরে। যে কারণে এখন আমাদের প্রধানতম টার্গেট করেছে ।

তিনি বলেন, টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে ফুল দিতে গিয়েছিলেন। এটি একটি জাতীয় কর্মসূচি। আওয়ামী লীগসহ বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দল ওখানে শ্রদ্ধা নিবেদন করে। এমন দিবসে গেলে তো নতুন করে নিরাপত্তার আবেদন করব না।

হামলা ঘটনায় এখনও কোন মামলা করেননি বলে জানান নুর। বলেন, ‘মামলা করলে আমাদের নেতা-কর্মীদের জড়াবে। কিংবা ওদের নামে একটা মামলা করলে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩টা মামলা করবে। এ জন্য আমরা আইনের দারস্থ হয়ে খুব একটা সুবিধা করতে পারব বলে মনে হয় না।’

Loading