৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৬
শিরোনাম:

শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

২০১৫ সালে শেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জিতেছিলো বাংলাদেশ। সেই স্মৃতি নিয়ে শুক্রবার মিরপুরের পাকিস্তানের বিপক্ষে তিনম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচ।

Thank you for reading this post, don't forget to subscribe!

তামিম, সাকিব ও সাইফউদ্দিন নেই ইনজুরির কারণে। লিটন-সৌম্য বাদ পড়েছেন বাজে পারফরম্যান্সের কারণে। রহিমকে নির্বাচকরা বিশ্রাম দেওয়ার কথা বললেও তিনি জানিয়েছেন তাকে বাদ দেওয়া হয়েছে। আর পেসার রুবেল পাকিস্তান সিরিজে জায়গা পাননি।

বাংলাদেশ নতুন করে সাজিয়েছে দল। সাইফ, শহীদুল, আকবর ও ইয়াসির, নাজমুল ও আমিনুলের মত একাধিক তরুণ ক্রিকেটার দলে। পাকিস্তান ক্রিকেট যতটা ছন্দে আছে বাংলাদেশ পুরোপুরি উল্টো। নতুন এই বাংলাদেশকে নিয়েও সজাগ পাকিস্তান। মোহাম্মদ হাফিজ এই সফরে আসেনি। প্রথম ম্যাচে থাকছে না হার্ড হিটার আসিফ আলী ও স্পিনার ইমাদ ওয়াসিম।

Loading