কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নিজাম ক্বারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আলোচিত ভিডিওতে মনের সুখে নিজাম ক্বারীকে গান গাইতে দেখা যায়। এসময় তার সামনে একটি মদের বোতল ছিল।
Thank you for reading this post, don't forget to subscribe!নিজাম ক্বারী উছমানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং কুলিয়ারচর শহর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শনিবার উছমানপুর ইউনিয়ন এলাকার বাসিন্দা মো. শাকিল বলেন, নিজাম ক্বারীর ভিডিওটি দেখে আমি হতবাক হয়েছি। আমার জানামতে তিনি নিয়মিত মদপান করেন কিন্তু ইউপি নির্বাচনের আগে মদের বোতল সামনে রেখে এমনভাবে গান গাইবেন ভাবতে পারিনি।
আগামী ২৮ নভেম্বর কুলিয়ারচর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবিষয়ে নিজাম ক্বারীরকে তার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
![]()