রাজধানীর সায়েন্সল্যাবে বাসে ভাঙচুর চালিয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা অন্তত ১০টি বাসে ভাঙচুর চালায়। হাফ ভাড়া নেওয়ার দাবিতে এই ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাবের ল্যাবএইড হাসপাতালের সামনের মোড় ও সড়কে এ ভাঙচুর চালানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ওই সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস প্রায় এক ঘণ্টা আটকে রেখেছিল তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।
![]()