দেশে আইনের শাসন থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এমনিতেই মুক্তি পেতেন বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাই তার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ পাঠিয়ে চিকিৎসার দাবিতে বিএনপির এমপিদের মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, এখনও ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, তা সর্বৈব মিথ্যা অপব্যাখ্যা।
বিএনপির আরেক সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, আমরা সংসদে বলেছি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব। সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে, বিএনপি সংসদে থাক বা না থাক, তাতে তাদের কিছু যায় আসে না।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জিএম সিরাজ, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
![]()