২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৭
শিরোনাম:

ঢাকায় ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান সহকারে হাইকোর্টের সামনে দিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার বেলা পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, প্রেসক্লাবের সমাবেশ শেষ করে স্লোগান সহকারে মৎস্য ভবন হয়ে কাকরাইল ইসলামিক সেন্ট্রাল হাসপাতালের সামনে পৌঁছলে পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর সামনে এবং পিছনে থেকে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হন।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সহ-সভাপতি পার্থ দেব মন্ডল, মাজেদুর রহমান রুমন,সাজিদ হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান,শাহ নেওয়াজ,রাজু আহমেদ তবিবুর রহমান সাগর,সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading