২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৫
শিরোনাম:

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে স্মারকলিপি পরীক্ষা করে, গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: আইনমন্ত্রী

মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে আইনজীবীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করতে যান।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্মারকলিপি পেয়ে আইনমন্ত্রী বলেন, ‘এটি তারা পরীক্ষা করবেন এবং এ নিয়ে আলোচনা করবেন। যতটুকু গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়, সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম আলো

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ইস্যুতে বিএনপিপন্থি আইনজীবীদের আবেদন পর্যালোচনা করে দেখা হবে। তবে আইন অনুযায়ী তাকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। ডিবিসি টিভি

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তাঁর সুচিকিৎসার দাবি জানাচ্ছে বিএনপি। এই দাবিতে দলটি গত শনিবার গণ অনশন কর্মসূচি পালন করেছে।

Loading