২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭
শিরোনাম:

পাউবো কর্মকর্তার গলায় পা দিয়ে নির্যাতন, হত‌্যাচেষ্টার অভিযোগ

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. রনির গলায় পা দিয়ে চেপে ধরে নির্যাতন ও হত‌্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদের বিরুদ্ধে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ‌্যায় ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের হাতে এলে বিষয়টি জানাজানি হয়। এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।

উপ-সহকারী প্রকৌশলী মো. রনি জানান, ২৩ নভেম্বর ঢাকায় অফিসিয়াল কাজে যাওয়ার জন্য অফিসের গাড়ি চাইতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে এমন আচরণ করেন।

তবে এ ব‌্যাপারে জানতে কয়েকবার নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদের মোবাইলে ফোন করেও তাকে পায়া যায়নি। পরে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড থেকে জানা গেছে জরুরি কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর একটি অভিযোগ পত্র দিয়েছেন মো. রনি। সেখানে তিনি ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

https://www.youtube.com/watch?v=JswrFEQ09QQ&feature=emb_logo

Loading