৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১০
শিরোনাম:

নাঈমের হত্যাকারীর ফাঁসি চাইলেন মেয়র তাপস

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজছাত্র নাঈম হাসান নিহত হওয়ার ঘটনায় হত্যাকারী গাড়িচালকের ফাঁসি দাবি করেছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

Thank you for reading this post, don't forget to subscribe!

সহপাঠী নিহতের ঘটনায় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) নগর ভবনের সামনে অবস্থান নেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এসময় নাঈমের সহপাঠীদের সঙ্গে দেখা করে এ দাবি করেন মেয়র তাপস।

ডিএসসিসি মেয়র আশ্বাস দেন নিহত নাঈমের নামে এ বছরই ফুটওভার ব্রিজ করবে দক্ষিণ সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় সহপাঠী নিহতের ঘটনায় নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা মেয়রের সঙ্গে দেখা করার জন্য গেট খুলে নগর ভবনের ভেতরে প্রবেশ করেন।

জানা যায়, শিক্ষার্থীদের আট দফা দাবি মেয়রের কাছে জমা দেওয়ার জন্য নগর ভবনের সামনে যান। কিন্তু মেয়রের দেখা না পাওয়ায় শিক্ষার্থীরা নগর ভবনের গেট খুলে ভেতরে প্রবেশ করেন। এর আগে গুলিস্তানে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন তারা।

সহপাঠী নাঈম হাসান নিহতের ঘটনার বিচার না হলে আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে তারা গুলিস্তানের অবরোধ তুলে নেন।

এদিন বেলা সাড়ে ১১টা থেকে মতিঝিল শাপলা চত্বরে দ্বিতীয় দিনের মতো কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজউক ভবনের দিকে অগ্রসর হন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা বিচার চাই’ ‘নিরাপদ সড়ক চাই’সহ নানা ধরনের স্লোগান দেন।

Loading