৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২২
শিরোনাম:

গাজীপুর সিটি মেয়রের দায়িত্ব নিলেন কিরণ

রোববার সকাল ১১ টার দিকে আসাদুর রহমান কিরণ নগর ভবনে এসে দায়িত্ব গ্রহণ করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত ২৫শে নভেম্বর স্হানীয় সরকার মন্ত্রণালয় গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে তাঁর মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে ৩ সদস্য বিশিষ্ট প্যানেল মেয়র নিয়োগ দেন। পরে কিরণকে ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্বভার অর্পণ করা হয়।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে গত ১৯শে নভেম্বর দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ।

 

Loading