৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৬
শিরোনাম:

সংবাদ সম্মেলনে অভিযোগ তেজগাঁওয়ে ঠিকাদারের কাছে শ্রমিক লীগ নেতার চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আবুল কাশেম ও তার লোকজন এক ঠিকাদারের কাছে অফিস খরচের নামে মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার মারধর করে ওই ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা। এ বিষয়ে গত ২৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. লোকমান হোসেন। তিনি তেজগাঁওয়ে অবস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিজলী ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী। এছাড়া গত ৫ জুলাই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারন ডায়েরী করেছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

গতকাল রবিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগি লোকমান হোসেন বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকায় ‘গ্যামন বাংলাদেশ লিমিটেডের’ একটি খালি জায়গা ইজারা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছেন। কয়েক মাস আগে তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম লোকজন নিয়ে এসে বলেন, এখানে ব্যবসা করতে হলে অফিস খরচ বাবদ তাকে মাসে ৫০ হাজার টাকা দিতে হবে। নয়তো তাকে এলাকাছাড়া করা হবে। টাকা দিতে না চাইলে মারধরও করা হয় লোকমানের প্রতিষ্ঠানের লোকজনকে।

তিনি আরো বলেন, ওই শ্রমিক নেতার নামে পুলিশের পাশাপাশি ২৪নং ওয়ার্ড কাউন্সিলর এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ দিয়েছি। কিন্তু অভিযোগ তুলে নিতে প্রতিনিয়ত কাশেম ও তার ক্যাডাররা তার লোকজনকে নানাভাবে হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। এ অবস্থা থেকে রেহাই পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ঠিকাদার লোকমান হোসেন।

Loading