২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭
শিরোনাম:

এবার সাভারে শিক্ষার্থীকে বাস চাপা, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় মহাসড়কে চলাচলরত পরিবহনের চালকদের ড্রাইভিং লাইন্সেস চেক করেন তাঁরা। পরে পুলিশ ও শিক্ষকরা এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ১২ টার দিকে সাভারে পাকিজা একালায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বেসরকারি স্কুল মনিং গ্লোরীর ক্লাস ওয়ানের ছাত্র আল্লামা আতিফ দুর্ঘটনার শিকার হন। তিনি স্কুল থেকে ফেরার সময় রাস্তা পার হতে গেলে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। মারাত্বকভাবে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানতে পেরে আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবী জানিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা পরিবহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করে। প্রায় আধা ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই এডমিন) আব্দুস সালাম জানায়, শিক্ষার্থীরা প্রায় আধাঘন্টা সড়কে অবস্থান নিয়েছিল। শিক্ষক ও আমরা তাদের বুঝানোর পর তারা অবরোধ তুলে নেয়। অভিযুক্ত চালক ও পরিবহনটি চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

Loading