২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩০
শিরোনাম:

যদি অবৈধই হয় তাহলে এই সরকারের কাছে দাবি করছেন কেন? ফখরুলকে কাদেরের প্রশ্ন

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তার বাসভবন থেকে ব্রিফিংকালে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোন বাধা নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করে না।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে বেশকিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন।

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?

Loading