তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই বিভিন্ন বিষয় ছড়িয়ে পড়ে। সেগুলো নিয়ে নেটিজেনদের মধ্যেও চলতে থাকে আলোচনা-সমালোচনা। সম্প্রতি মেহেদি রঙে আঁকা ব্লাউজ পরা এক তরুণীর ছবিতে মেতেছেন নেটিজেনরা।
Thank you for reading this post, don't forget to subscribe!সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও একটি ভিডিতে দেখা যায়, তরুণীর মাথায় খোপা করা ও তাতে সাদা ফুল জড়ানো। সাদা শাড়ির সঙ্গে তার খয়েরি রঙের ব্লাউজ ম্যাচিং করা। কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যায় এটি কাপড়ের তৈরি নয়, বরং মেহেদির রঙে ব্লাউজের আদলে আঁকা।
যদিও এই তরুণীর পরিচয় এখনো অজানা। তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকে এমন সৃজনশীলতার জন্য তাকে প্রশংসায় ভাসাচ্ছেন, আবার কেউ সমালোচনায় মুখর হয়েছেন।
নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘ফ্যাশনের নামে যা খুশি তাই করবে নাকি! লজ্জা একটুও নেই।’ অপর একজন লিখেছেন, ‘যিনি এটি এঁকেছেন তার প্রশংসা করতে হয়।’
দেখুন ভিডিও:
View this post on Instagram
![]()