আল্লাহ না করুক খালেদা জিয়ার তার কোন ক্ষতি হলে এই দেশের জনগণ আপনাদেন রেহাই দিবে না। তাই বিলম্ব না করে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় আপনারা এর জন্য সর্বাংশে দায়ি থাকবেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই মানববন্ধনের আয়োজন করে।
আইনমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে পরিষ্কার যে, আবারো ২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আইনমন্ত্রী বলেছেন চতুর্থবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন কমিশনের একটি আইন হবে কিন্তু আগামী নির্বাচন এই আইনের অধীনে হবে না।
অর্থাৎ আবারো ভোটের আগের রাতে অপজিশন পার্টিদের পিটিয়ে বের করে দিয়ে মাঠ খালি করে নির্বাচনে পদ দখল করে নেবেন ।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি যৌক্তিক। প্রয়োজন হলে সরকারকে ভর্তুকি দিয়ে হলেও হাফ পাশের ব্যবস্থা করতে হবে।
![]()