২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩১
শিরোনাম:

সরকার খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে চিকিৎসার জন্য গত ৯ দিন ধরে আমরা সভা-সমাবেশ করছি। এ বিক্ষোভের মধ্যে দিয়ে আবারো আহবান জানাচ্ছি, অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয়তাবাদী শ্রমিক দল’ এর উদ্যোগে আয়োজিত মানবন্ধনে এ দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, যে মামলায় দেশনেত্রীকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে সেটি একটা সাজানো মামলা। সম্পুর্নভাবে রাজনীতিক প্রভাব বিস্তার করে তাঁকে সাজা দেয়া হয়।

মির্জা ফখরুল আরো বলেন, নিম্ন আদালত ৫ বছর সাজা দিলেও হাইকোর্টে দিয়েছে ১০ বছর। এখানেই বোঝা যায় সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করছেন। কিভাবে বিচার বিভাগের স্বধীনতাকে হরন করা হয়েছে। কিভাবে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের ব্যবহার করছেন। কিভাবে গণমাধ্যম গুলোকে নিয়ন্ত্রন করছেন। সরকার সমগ্র রাষ্ট্রকে একদলীয় রাষ্ট্রে পরিনত করেছে।

বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন, অতি দ্রতি উন্নত চিকিৎসার জন্য আমেরিকা, যুক্তরাজ্য কিংবা জার্মানিতে না নেওয়া হয় তাঁর জীবন রক্ষা করা মুশকিল হয়ে পড়বে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

Loading