হাতিরঝিলে চক্রাকার বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে এইচআর ট্রান্সপোর্ট এজেন্সি।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার (৫ ডিসেম্বর) থেকে এ ভাড়া কার্যকর করা হয়েছে। একইসঙ্গে এইচআর ট্রান্সপোর্ট এজেন্সির অফিসিয়াল প্যাডে এ নতুন ভাড়ার তালিকা জানিয়ে দেওয়া হয়েছে।
তালিকা অনুযায়ী কাউন্টার ১ এ এফডিসি মোড় থেকে বউ বাজার/ হ্যাপি হোমস শুটিংক্লাব ১৫ টাকা। এফডিসি মোড় থেকে বাড্ডা/রামপুরা/মহানগর/মধুবাগ ২০ টাকা। এফডিসি মোড় থেকে এফডিসি মোড় (চাক্রিক) ৩৫ টাকা।
অন্যদিকে কাউন্টার ২ এ বউবাজার থেকে হ্যাপি হোমস/শুটিংক্লাব ১৫ টাকা। বউবাজার থেকে বাড্ডা/রামপুরা ২০ টাকা। বউ বাজার থেকে বউ বাজার (চাক্রিক) ৩৫ টাকা।
একইভাবে কাউন্টার ৩ এ হ্যাপি হোমস থেকে শুটিংক্লাব/বাড্ডা/রামপুরা ১৫ টাকা। এছাড়া কাউন্টার ৪ এ শুটিংক্লাব থেকে বাড্ডা/রামপুরা ১০ টাকা। শুটিংক্লাব থেকে মহানগর/মধুবাগ/এফডিসি মোড় ৩৫ টাকা।
কাউন্টার ৫ এবং ৬ এ বাড্ডা/রামপুরা টু মহানগর/মধুবাগ/বউবাজার/ হ্যাপি হোমস/শুটিংক্লাব ১৫ টাকা। বাড্ডা/রামপুরা থেকে এফডিসি মোড় ২০ টাকা। বাড্ডা/রামপুরা টু বাড্ডা/ রামপুরা (চাক্রিক) ৩৫ টাকা।
কাউন্টার ৭ এবং ৮ এ মহানগর/ মধুবাগ টু এফডিসি মোড় ১৫ টাকা। মহানগর/মধুবাগ টু শুটিংক্লাব/বাড্ডা/রামপুরা ২০ টাকা। এছাড়া মহানগর/ মধুবাগ টু মহানগর/মধুবাগ (চাক্রিক) ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
![]()