৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১০
শিরোনাম:

মা বোনদের কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন: মন্ত্রীত্ব হারানো মুরাদ হাসান

মন্ত্রীত্ব হারানোর পর এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১টায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া একটি স্ট্যাটাসে জাতির কাছে ক্ষমা চান সদ্য মন্ত্রীত্ব হারানো ডা. মুরাদ হাসান।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডা. মুরাদ হাসান তার স্ট্যাটাসে লেখেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

ডা. মুরাদ হাসান এমপি (Dr Murad Hasan MP) একজন সংসদ সদস্য। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে। তিনি নবম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের মন্ত্রীসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর ১৯ মে ২০১৯ তারিখ থেকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Loading