৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৯
শিরোনাম:

নিরাপদ সড়কের দাবি মানতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন সাত কলেজের শিক্ষার্থীরা

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দিকে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় নীলক্ষেত মোড়ের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১২টা ৪০ মিনিটের দিকে তারা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে স্মারকলিপি দিতে আগামী বৃহস্পতিবার গণভবনে যাবেন তারা। প্রথম আলো

Thank you for reading this post, don't forget to subscribe!

সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় দফা দাবি ঘোষণা করেন আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যসচিব ইসমাইল সম্রাট। দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে দাবি না মানা হলে আমরা ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে নীলক্ষেত মোড় থেকে স্মারকলিপি নিয়ে গণভবনে যাব। আশা করছি, সরকার আমাদের দাবি মেনে নেবে। তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

 

Loading