Thank you for reading this post, don't forget to subscribe!
বুধবার আবরার ফাহাদ মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল ।
এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে হত্যা মামলা গ্রেপ্তারকৃত ২২ আসামিকে ট্রাইব্যুনালের এজলাসে কাঠগড়ায় হাজির করা হয়। মামলার বাকি তিন আসামি পলাতক।
![]()