৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪২
শিরোনাম:

আবরার হত্যার রায়ে খুশি বুয়েট শিক্ষার্থীরা, দ্রুত কার্যকরের দাবি

বুধবার রায়ের বিষয়ে বুয়েট শিক্ষার্থীরা বলেন, আদালতের এই রায়ে আমরা সন্তুষ্ট। এর মাধ্যমে আবরার ও তার পরিবার বিচার পেয়েছেন। অতি দ্রুত রায় কার্যকরের দাবি জানাই। ঢাকা পোস্ট

Thank you for reading this post, don't forget to subscribe!

রায় ঘোষণার বিষয়ে বুয়েট শিক্ষার্থীদের একটি ফেসবুক পেজে পোস্ট করা হলে সেখানেও শিক্ষার্থীদের সন্তোষ প্রকাশ করেছেন। সেখানেও দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানান।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত ২৫ আসামির মধ্যে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন। রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Loading