৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৪
শিরোনাম:

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর স্বামীবাগে মিতালী স্কুল গলিতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে বাড়িটির চারদিকে অবস্থান নেন র‌্যাব সদস্যরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক রাইজিংবিডিকে বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসায় অভিযান চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, আটককৃত ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ওই বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

Loading