৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪২
শিরোনাম:

আলালকে পেলেই গণধোলাইয়ের ঘোষণা ছাত্রলীগের

প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে যেখানে পাওয়া যাওব সেখানেই গণধোলাইয়ের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে আলালের কুশপুতুল পোড়ানোর কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, বলেন, ‘এই আলালরা (মোয়াজ্জেম হোসেন আলাল) মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল? এই আলাল প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ কথা বলেছে, সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আলালকে যেখানেই পাওয়া যাবে, সেখানে গণধোলাই ও জুতাপেটা করা হবে।’

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ঢাকার বিভিন্ন কলেজের নেতাকর্মী অংশ নেন।

Loading