২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৩
শিরোনাম:

আলালকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল বক্তব্য দেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে ক্ষমা চাইতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল বক্তব্য প্রদান করায় মোয়াজ্জেম হোসেন আলালকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে ধরে নেব, এটা বিএনপির দলীয় বক্তব্য। সেক্ষেত্রে আওয়ামী লীগ তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। আশা করছি, বিএনপি নেতাদের শুভবুদ্ধির উদয় হবে।’

বৃস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জিয়া পরিবারের সদস্যদের অনেক কীর্তি এ দেশের মানুষ জানে। কিন্তু সেসব পরিবারের গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠে আসুক তা আমরা চাই না। কিন্তু বিএনপি নেতারা আজ সে প্যান্ডোরার বাক্স উন্মুক্ত করতে উসকানি দিচ্ছেন স্পষ্টত।

তিনি বলেন, দলের একজন নেতা মিথ্যাচার করল, অশালীন কথা বলল, অথচ সিনিয়র নেতারা তার পক্ষেই সাফাই গাইলেন। আবার তারা সরকারকে মানবিক হওয়ার ছবক দেন।’

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী। যত বড় রাজনৈতিক পরিচয় হোক, অন্যায়, অনিয়ম কিংবা রাজনৈতিক শিষ্টাচার অথবা শৃঙ্খলাবহির্ভূত কাজ করলে দল কখনো তার পক্ষে দাঁড়ায় না। এ কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন।

Loading